বাজেট ফোন হিসেবে ‘কে ৩ নোট’, 'কে ৪ নোট' বা ‘ভাইব শট’ দিয়ে বিকাশমান মোবাইল বাজারে বেশ সুনাম কামিয়েছে চীনা কোম্পানি লেনোভো। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন বছরে ‘ভাইব কে ৪ নোট’ বাজারে এনেছে চীনা প্রতিষ্ঠানটি।
কে ৩ বা কে ৪ নোট বাজারে আসার পর বিপুল গ্রাহকপ্রিয়তা লাভ করে লেনোভো। এর পর পরই ভাইব কে ৪ নোট নিয়ে প্রযুক্তিবিশ্বে মাতামাতি শুরু হয়। উন্মোচনের আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ডিভাইসটির নানা তথ্য ফাঁস হয়। যদিও স্মার্টফোনটির ব্যাপারে মুখে কুলূপ এঁটে রাখে প্রতিষ্ঠানটি।
ভাইব কে ৪ নোট প্রথমে চীনের বাজারে আগে উন্মোচন করা হয়। এবার দক্ষিণ এশিয়ার বাজারে আসছে ফোনটি। ডিভাইসটি ২০ জানুয়ারি থেকে ভারতের বাজারে পাওয়া যাবে।
IMG0
চলতি মাসের শুরুতে অ্যামাজন ইন্ডিয়া ডিভাইসটির আগাম ক্রয়াদেশ নেয়ার ঘোষণা দেয়। এই ঘোষণায় ব্যাপক সাড়া পায় ই-কমার্স সাইটটি। এ পর্যন্ত ডিভাইসটির জন্য দুই লাখের বেশি ক্রেতা নিবন্ধন করেছেন জানিয়েছে তারা।
ভারতের পর হ্যান্ডসেটটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বাজারে আসবে বলে জানা গেছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৪৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার ৭৫০ টাকা।
ভাইভ কে ৪ নোটে ১০৮০x১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪০১। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ৩ রয়েছে। এতে মিডিয়াটেকের অক্টাকোর ১.৩ গিগাহার্টজের কর্টেক্স প্রসেসর ও মালি জিপিইউ রয়েছে।
৩ গিগাবাইট ও ২ গিগাবাইট র্যাম সংস্করণে পাওয়া যাবে ডিভাইসটি। ডুয়েল সিমের এই ফোনটিতে আইপিএস ক্যাপসিটিভ টাচ স্ক্রিন প্রযুক্তি রয়েছে।
ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে রয়েছে ৩৩০০ এমএইচ ব্যাটারি। সূত্র- ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।