কুয়াশায় যানের গতি সর্বোচ্চ ৫০ কিলোমিটার

 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুয়াশায় গাড়ি চালানোর সময় গতিসীমা ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে এবং ফগলাইট জ্বালাতে হবে।
 
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।
 
গত শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন। এই ঘটনায় অন্তত ৪৫ জন আহত হন।