কুবির স্নাতকে ভর্তিচ্ছুদের অপেক্ষমাণ তালিকা প্রকাশ

 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সন্মান) শ্রেণিতে ভর্তিচ্ছুদের অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।
 
বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে দ্বিতীয় দফায় ৩৫১ থেকে ১২০০ মেধাক্রম পর্যন্ত সাক্ষাত্কারের জন্য আহবান করা হয়েছে। ১৭ জানুয়ারি  রবিবার মেধাক্রম ৩৫১ থেকে ৬৫০, ১৮ জানুয়ারি সোমবার মেধাক্রম ৬৫১ থেকে ৯৫০ এবং ১৯ জানুয়ারি মঙ্গলবার মেধাক্রম ৯৫১ থেকে ১২০০ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় থেকে বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে এই সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।
 
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে ২য় দফায় ১৭ জানুয়ারি রবিবার মেধাক্রম ২৫৮ থেকে ৫৫০(মানবিক শাখা), ১৮ জানুয়ারি সোমবার মেধাক্রম ৫৩ থেকে ৩০০(বাণিজ্য শাখা) এবং ১৯ জানুয়ারি মঙ্গলবার মেধাক্রম ১৪২ থেকে ৩৫০(বিজ্ঞান শাখা) পর্যন্ত  প্রতিদিন সকাল ১০টা থেকে কলা ও মানবিক অনুষদের ডিনের কার্যালয়ে এই সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।
 
‘সি’  ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা থেকে দ্বিতীয় দফায় ১৭ জানুয়ারি  রবিবার সকাল ১০টা থেকে মেধাক্রম ২০১ থেকে ৩০০(বাণিজ্য শাখা), বিকাল ৩:৩০টা থেকে মেধাক্রম ১৭ থেকে ৩০ (মানবিক শাখা) এবং মেধাক্রম ২৫ থেকে ৪০(বিজ্ঞান শাখা) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে।
 
‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তির কার্যক্রম চলবে ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবং ‘সি’ ইউনিটের ভর্তির কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে নতুন এই শিক্ষাবর্ষের সকল বিভাগের ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি।
 
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজেস্ব ওয়েব সাইট (www.cou.ac.bd) তে জানা যাবে।