এল সালভাদরে মারাত্মক রোগ ছড়ানো মশার বিরুদ্ধে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। মানবদেহে সংক্রমণ প্রতিরোধ প্রচেষ্টায় সোমবার এ পদক্ষেপ নেয়া হয়।
এল সালভাদরের বেসামরিক সুরক্ষা সংস্থা দেশটির অধিকাংশ অঞ্চলে বিশেষ প্রজাতির এডিস এজিপটি মশার বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। কারণ এ মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার ভাইরাস বহন করে। এসব ভাইরাসের কারণে সাধারণত জ্বর, সন্ধিতে ব্যথা, মাথা ধরা ও ফুসকুড়ি দেখা দেয়। জিকার সংক্রমণে অপরিণত মস্তিষ্কের বাচ্চা জন্ম নেয়। ফলে অন্তঃসত্ত্বা নারীদের জিকার সংক্রমণ ঠেকাতে পূর্ব সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে। এএফপি।