অকালে চলে গেলেন ডিজনি স্টার গ্যালিওতা

না ফেরার দেশে চলে গেলেন আমেরিকান অভিনেতা মাইকেল গ্যালিওতা। ডিজনি চ্যানেলে সম্প্রচারিত টিভি সিরিয়াল 'দ্যা জার্সি'তে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩১ বছর।
 
সপ্তাহ খানেক আগে পেটের ব্যথা নিয়ে গ্যালিওতা হাসপাতালে ভর্তি হন। এর কয়েক দিন পর ডাক্তারের পরামর্শে বাড়িতে চলে আসেন। এর মধ্যে ১০ জানুয়ারি মারা যান তিনি।
 
বেশ কিছু সূত্র জানিয়েছে, গেলিওতা উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলে ভুগছিলেন। এ কারণে তার খাদ্যনালীতে প্রদাহ দেখা দেয়।
 
এক শব-পরীক্ষক জানিয়েছেন, গ্যালিওতার মৃত্যু স্বাভাবিক ছিলো। তবুও ময়না তদন্ত হবে।