দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট প্রিয়শপ ডটকম ‘উইন্টার কার্নিভাল’ উপলক্ষে শীতের পোশাকে দিচ্ছে ১০%-৫০% পর্যন্ত ছাড়।
কার্নিভালে রয়েছে আকর্ষনীয় ডিজাইনের জ্যাকেট, হুডি, সোয়েটার, পুলওভার, ফুলস্লিভ টি-শার্ট, নকশি কাথাসহ শীতের ফ্যাশনেবল পোশাক। উইন্টার কার্নিভাল চলবে ২২ জানুয়ারি পর্যন্ত!
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন জানান, ‘অনলাইনে ক্রেতা যেন সাশ্রয়ীমূল্যে হাল ফ্যাশনের পছন্দের পোশাকটি সহজেই কিনতে পারে সেজন্যই উইন্টার কার্নিভালের আয়োজন। কার্নিভালে পোশাকের মধ্যে বাঙালীয়ানা ও পাশ্চাত্য ডিজানের প্রাধান্য দেয়া হয়েছে। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধাসহ পছন্দ না হলে ফেরত দেয়ার সুযোগ থাকছে। বিধায় ক্রেতারা নিশ্চিন্তে অনলাইনে কেনাকাটায় করতে পারবে।
প্রিয়শপ ডটকমে ক্যাশ অন ডেলিভারি ছাড়া রয়েছে বিকাশ, কার্ড ও ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা।