ইরাকের মসুলে ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি ব্যাংক উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার ৯০০ কেজি ওজনের দুটি বোমা ব্যাংক ভবনটিতে ফেলা হয়। তিনি আরো জানান, তেল পাচার ও লুটের মাধ্যমে আইএস অর্জিত লাখ লাখ ডলার ব্যাংকটিতে জমা রাখা হয়েছিল। বোমার আঘাতে ব্যাংকটিতে থাকা সব অর্থ ধ্বংস হয়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত ভবনটির একটি ভিডিও ছেড়েছে আইএস। সংগঠনটিকে অর্থের যোগান দেয় এমন ক্ষেত্রগুলোকে সম্প্রতি লক্ষবস্তু বানানো হচ্ছে। এর আগেও দুবার আইসের অর্থ জমা রয়েছে এমন স্থাপনায় হামলা চালানো হয়েছিল। তবে মঙ্গলবারের হামলাটি এযাবতকালের সবচেয়ে বড় ছিলো। সূত্র: বিবিসি