আওয়ামী লীগ গণতন্ত্রের ধার ধারে না : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আওয়ামী লীগ কোনদিনই গণতন্ত্রের ধার ধারে না। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
 
রিজভী বলেন, বর্তমান ভোটর বিহীন সরকার নৈতিকতার ধার ধারেন না বলেই আইন প্রয়োগকারী সংস্থা ও নিজেদের অঙ্গসংগঠনগুলোকে ভাড়াটিয়া খুনে বাহিনীতে পরিণত করেছে। এদের দিয়ে জনগণের প্রতিবাদকে রক্তাক্ত পন্থায় দমন করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আবারো সমনজারী করা হয়েছে। এর আগে তারেক রহমান খালাস পেলেও সরকার জিয়া পরিবারের প্রতি তার বিদ্বেষের কারণে একই মামলায় তাকে ফাঁসানোর চক্রান্ত অব্যাহত রেখেছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, খাজা ফজলে রাব্বী বুলবুল প্রমুখ নেতৃবৃন্দ।