এবার অ্যাকশন হিরো নিরব

‘গেইম’ চলচ্চিত্রের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘গেইম ২’। চলচ্চিত্রটিতে এবারও নায়ক চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। আব্দুল্লাহ জহির বাবুর রচনায় চলচ্চিত্রটি পরিচালনা করবেন রয়েল খান। নিরবের বিপরীতে এই সিক্যুয়েলে দেখা যাবে দু’জন নবাগত হেলেনা ও লাবন্যকে।
 
সিক্যুয়েল চলচ্চিত্র হলেও ‘গেইম’-এর সাথে এবারের ‘গেইম ২’-এর গল্পের তেমন কোনো যোগসূত্র নেই। শুধুমাত্র নামের সিক্যুয়েলেই নতুন চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘পুরোপুরি অ্যাকশন নির্ভর একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে এটি।
 
গল্পের প্রতিটি ধাপেই দর্শকদের জন্য চমক থাকছে। ঢাকা ও ঢাকার বাইরে আমরা শুটিং করবো। নতুন বছরে দর্শকরা আমাকে নতুনরূপে দেখতে পাবেন। গল্পের যোগসূত্র না থাকলেও আগের অনেক মুখ এই সিক্যুয়েলে দেখতে পাওয়া যাবে।’