পুলিশকে সেলফি পাঠাল ওয়ান্টেড আসামি

 
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ান্টেডের তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডোনাল্ড চিপ পাগ (৪৫)। একে তো ওয়ান্টেড তার ওপরে তিনি করে বসেছেন আরেক কান্ড। সেলফি তুলে পুলিশকে পাঠিয়েছেন তিনি।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে করা মামলায় হাজির না হওয়ায় গত সপ্তাহে ওহাইওর একটি আদালত ডোনাল্ডের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ আছে। পরোয়ানা জারির পর পুলিশ তাদের ফেসবুক পেজের ওয়ান্টেড তালিকায় ডোনাল্ডের দুইটি ছবি প্রকাশ করে। আর সেই ছবি দেখে পছন্দ না হওয়ার নিজের ছবি তুলে পাঠান তিনি।
 
IMG0
 
সেলফিতে দেখা গেছে, সানগ্লাস পরিহিত ডোনাল্ড গাড়ির মধ্যে বসে আছেন। তিনি লিখেছেন, ‘এটি ভাল ছবি অন্যগুলো খারাপ।’
ডোনাল্ডের এই ছবি তাকে গ্রেফতারে সহায়তা করবে বলে জানিয়েছে পুলিশ।