পিসির চাহিদা কমছেই

বিশ্বব্যাপী স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যক্তিগত কম্পিউটার বা পিসির প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। এতে ধাপে ধাপে পিসির সরবরাহও কমছে। 
 
মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) জানিয়েছে, ২০১৫ সালের শেষ প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বিশ্বজুড়ে পিসির সরবরাহ কমেছে ১০ দশমিক ৬ শতাংশ। সূত্র- দ্যা স্ট্রেইটস টাইমস।
 
একে 'রেকর্ড পরিমাণ হ্রাস' বলে মনে করছেন প্রযুক্তিপণ্য বিশ্লেষকরা। 
 
আইডিসি জানিয়েছে, ২০১৫ সালের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী ৭১ দশমিক ৯ মিলিয়ন ইউনিট পিসি সরবরাহ করা হয়েছে।
 
 
পিসি শিপমেন্ট শুরু করার পর থেকে বিশ্বজুড়ে এটাই সবচেয়ে কম পিসি বিক্রির রেকর্ড বলেও জানিয়েছে আইডিসি।
 
 
আইডিসির মতে, এ নিয়ে টানা ৫ প্রান্তিক ধরে পিসি সরবরাহ কমলো।