কারো কাছে হাত পাতব না: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের মেধা, শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ স্বনির্ভর হবে। আমরা কারো কাছে হাত পাতব না। বুধবার রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুগ্ধ উত্পাদন ও কৃত্রিম প্রজনন খাতে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
শেখ হাসিনা বলেছেন, একটা সময় ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বলেছিল, কৃষকদের ভর্তুকি দেয়া যাবে না। কিন্তু আমরা বলেছি এই ভর্তুকি নিজস্ব অর্থায়নে দেবো এবং তা দিয়েছি। শুধু তাই নয় বর্গা চাষীদের বিনা জামানতে অল্প সুদে কৃষি ঋণ দিতে শুরু করি আমরাই।
 
তিনি বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে মানুষকে ঋণ দেওয়া হচ্ছে। বিশাল অংকের এসব ঋণ বেকার যুবক-ছেলে-মেয়েদের কাজে আসছে। তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে।
 
শেখ হাসিনা বলেন, আমরা যদি কাজ করে যাই তবে দেশের উন্নয়ন করতে পারবই। ইতোমধ্যে মাছের উত্পাদন বাড়িয়েছি, ভারত ও মিয়ানমানের কাঝ থেকে জয় করা বিশাল সমদ্রসীমাকেও কাজে লাগাতে হবে।