ছবির পৃথক অ্যালবাম তৈরির সেবা 'ফটো সিংক' বন্ধ করে দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক। জনপ্রিয়তা না পাওয়ায় এই প্রাইভেট ফিচার বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র- মোবাইল অ্যান্ড অ্যাপস ডটকম।
২০১৫ সালের ডিসেম্বরে ফিচারটিতে কারিগরি সহায়তা বন্ধ করার ঘোষণা দেয় মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।
ফটো সিংক হচ্ছে সেই ফিচার যা বাছাই করা ছবি আপলোডের মাধ্যমে ফেসবুকে পৃথক অ্যালবাম তৈরির সুযোগ দিতো ব্যবহারকারীদের। এতে লগইন করলেই ওই অ্যালবামে ডিভাইসের সব ছবি প্রদর্শিত হতো। যেখান থেকে পছন্দের ছবি প্রোফাইল বা কাভার ফটো হিসেবে আপলোড করা যেত।
এর আগে গত বছরের ডিসেম্বরে কোনো ঘোষণা ছাড়া ক্রিয়েটিভ ল্যাব বন্ধ করে ফেসবুক। এখানে ক্রিয়েটিভ ল্যাবস স্লিংশট, রুমস ও রিফের মতো জনপ্রিয় সামাজিক অ্যাপ তৈরি করা হয়।