আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। রাজধানী কাবুল থেকেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
 
বুধবার রাতে দেশটির প্রায় পুরো উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশ এই ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাকশান প্রদেশের জারম প্রদেশের ২৮ কিলোমিটার দক্ষিণে মাটির ২৪২ দশমিক ৯৪ কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইএএনএস।