এবার ম্যান্ডি কালিংয়ের প্রশংসায় ভাসলেন ইরফান

এবার ইরফান খানের প্রশংসা করলেন আমেরিকান অভিনেত্রী ও লেখিকা ম্যান্ডি কালিং। এর আগে হলিউড অভিনেতা টম হ্যাংকস প্রশংসা করেন 'লাঞ্চবক্স' তারকার।
 
ক্যালিং বলেন, আমার কাছে বিশ্বসেরা অভিনেতা হলেন ইরফান খান। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
 
সোমবার ইরফানকে উদ্দেশ্য করে এক টুইটার বার্তায় ক্যালিং লিখেন, 'বিশ্বে তুমি আমার প্রিয় অভিনেতা। প্রত্যেকেই তোমাকে অনুসরণ করে।
 
এর জবাবে ইরফান পাল্টা টুইট করেন, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার কাছ থেকে পাওয়া এই প্রশংসা আমার জন্য অনেক কিছু। তোমার ভারতে আসা উচিৎ। এখানে ফ্যানরা তোমার অপেক্ষায় আছেন।
 
দিন কয়েক আগে ৪৮ বছর বয়সী হ্যাংকস বলেন, ‘ইরফানের ব্যক্তিত্বের মধ্যে বিশেষত্ব আছে। যা আমাকে আকর্ষণ করেছে। আরও স্পষ্ট করে বললে, ইরফানের চোখ আমাকে প্রভাবিত করেছে।’
 
হলিউড মুভি ‘এ মাইটি হার্ট’, ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ ও ‘লাইফ অব পাই’তে অভিনয় করেছেন ইরফান। এবার ড্যান ব্রাউনের গল্প অবলম্বনে ‘ইনফার্নো’ ছবিতে টম হ্যাংকসের সাথে দেখা যাবে তাকে।