আফগানিস্তানে পাকিস্তান কনস্যুলেটের কাছে বোমা ও বন্দুক হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরীতে পাকিস্তান কনস্যুলেটের কাছের একটি এলাকায় আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। 
 
ঘটনাস্থলে স্থানীয় আফগান কর্মকর্তারা জানান, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। তারা কনস্যুলেট ভবনের বাইরে ওই হামলার বিষয়টি তদন্ত করে দেখছে। হামলাস্থলের কাছেই ভারতীয় কূটনৈতিক মিশন অবস্থিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ, আত্মঘাতী  হামলার পর দুই পুলিশ সদস্য নিহত হয়। বন্দুক হামলার পর এ হামলা চালানো হয়। পাকিস্তান কনস্যুলেটের কাছে এ ঘটনা ঘটে। তবে ওই কনস্যুলেট ভবন হামলার লক্ষ্য ছিল কিনা তা স্পষ্ট নয়। কোন গ্রুপ তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।