২০১৬ সালের মধ্যে বিএনপি ভেঙে যাবে: কামরুল

 
‘আওয়ামী লীগ দল ভাঙা-গড়ার রাজনীতিতে বিশ্বাস করে না’-একথা উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির অস্তিত্ব বিলীন হওয়ার পথে। ইতোমধ্যে তাদের জোটে ভাঙ্গন ধরেছে। ২০১৬ সালের মধ্যে এই দলটি ভেঙে যাবে। বুধবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
কামরুল ইসলাম বলেছেন, বিএনপি সন্ত্রাসের পথ পরিহার করে নিয়মাতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসলে ভাঙ্গনের হাত থেকে দলটি রক্ষা পেতে পারে।
 
তিনি বলেন, যথাসময়ে নিয়মানুযায়ী নির্বাচন হবে। আর সে নির্বাচনেও দেশের মানুষ উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নির্বাচিত করবে।
 
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের সভাপতি মাকসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, আবাহনী লিমিটেডের পরিচালক এসএম জাহাঙ্গীর হোসেন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।-বাসস।