নিজের পত্রিকায় নিজের বিয়ের বাগদানের সংবাদ প্রকাশের বিষয়টি খুব বেশি অবাক হওয়ার মত ঘটনা না হলেও, ৮৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসার বিষয়টি কিন্তু সত্যি খুব অবাক করার মতই একটি ঘটনা।
সম্প্রতি ফক্স চ্যানেল ও সংবাদপত্রের মালিক রুপার্ট মার্ডক নিজের সংবাদ পত্রের মাধ্যমেই জানালেন তার বাগদানের বিষয়টি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব রুপার্ট মার্ডককে ঘনিষ্ঠভাবে দেখা গেল সুপার মডেল জেরি হলের সঙ্গে।পরবর্তিতে সেই গুঞ্জন থামার আগেই নিজেদের বাগদানের খবর প্রচার করলেন মার্ডক নিজেই।
মার্ডকের বাগদত্তা রকস্টার মিক জ্যাগারের প্রাক্তন সঙ্গী ৫৯ বছর বয়সী মডেল জেরি হল। ছয় সন্তানের বাবা মার্ডকের চতুর্থ বিয়ে এটি। অন্যদিকে জেরি চার সন্তানের জননী। মার্ডকের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে অনেক দিন ধরেই প্রেম করছেন দুজনে। শিগগিরই বিয়ে সেরে ফেলার পরিকল্পনা করছেন এই নতুন জুটি।