দুই বছর বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গাজীপুরের কাশিমপুর কারাগার- ২ থেকে বুধবার বিকাল সাড়ে তিনটায় বেরিয়ে এলে কারা ফটকে বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।
মুদ্রাপাচারের মামলায় রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগ তাকে জামিন দিয়ে দেয়া হাই কোর্টের আদেশ বহাল রাখলে মোশাররফের মুক্তির পথ খোলে।
কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর বুধবার তাকে মুক্তি দেয়া হয়।
২০১৪ সালের মার্চে গ্রেফতার করা হয় মোশাররফকে। ওই বছরের ১৬ মার্চ তাকে পাঠানো হয়েছিল কাশিমপুর কারাগারে।