মান্নান হীরার চিত্রনাট্য ও আলপনা আক্তারের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘তপস্বিনী’। নাটকটিতে অভিনয় করেছেন সজল, ক্যামেলিয়া রাঙা, তারিক আনাম খান, ড. ইনামুল হক এবং সিরাজুল ইসলাম আবেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন বোরহান আজাদ, রঞ্জু চৌধুরী, আহমদ শামীম ও রাসেল রানা।
এ প্রসঙ্গে আলপনা আক্তার বলেন, ‘ দীর্ঘদিনের প্রস্তুতির পর তপস্বিনী বানিয়েছি। নিজের প্রথম টিভি পরিচালনা হিসেবে রবীন্দ্রনাথের গল্পকে বেছে নিয়েছি। কেননা যে রুচি, সৌন্দর্য ও চিন্তা রবীন্দ্র রচনায় পাই, তা চিরকালের মনে হয়। ’ তিনি আরও বলেন, ‘এই সময়ে রবীন্দ্র কালের চরিত্রগুলোকে উপস্থাপন করা সত্যিই কষ্টসাধ্য। তারপরও চেষ্টা করেছি, সীমিত সামর্থ্যে যতখানি রবীন্দ্র আবহ ধরে রাখা যায়। নাটকটিতে রবীন্দ্রনাথের রচনার ভেতর-সত্য উপস্থাপনের চেষ্টা করেছি। আমি মনে করি, শিল্প মানেই উদ্দেশ্যপহৃর্ণ। আর সেই উদ্দেশ্য হলো-মানুষ ও জীবনের সত্য উদঘাটন। তপস্বিনী’র মতো আমার আগামী কাজেও আমি এই সত্য উদঘাটনের চেষ্টা করবো।’
নাটকটি প্রচারিত হবে আগামী ১৭ জানুয়ারি রোববার রাত ৯টায় এনটিভিতে।