সারা বিশ্বে কয়েক দশক ধরে চলবে অস্থিরতা : ওবামা

 
পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন স্থানে চলা এই অস্থিরতা আরো কয়েক দশক ধরে চলবে বলে ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্টেট অব দ্য ইউনিয়নে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
এ সময় ওবামা বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল লক্ষ্য থাকবে আইএসআইএল এবং আল-কায়েদার হুমকি থেকে দেশকে রক্ষা করা। মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান, মধ্য আফ্রিকা, আফ্রিকা এবং এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অংশে কয়েক দশক ধরে চলবে এই অস্থিরতা।
 
তিনি আরো বলেন, 'এসব স্থানের কোথাও কোথাও সন্ত্রাসী গোষ্ঠিগুলো তাদের স্বর্গভূমি হিসেবে ব্যবহার করবে। আর বাকিরা জাতিগত সংঘাত অথবা দুর্ভিক্ষের শিকার হবে। এর ফলে আবারো সৃষ্টি হবে অভিবাসী সমস্যা।'
 
তিনি আরো বলেন, এই সমস্যা সমাধানে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আর তা সমাধানের জন্য 'কার্পেট বোম সিভিলিয়ান'দের মত শুধু কথা বললেই চলবে না। টেলিভিশনে প্রচারের জন্য হয়ত কথাই যথেষ্ট, কিন্তু বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য তা যথেষ্ট নয়।