আমি ষড়যন্ত্রের শিকার : মোশারফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো আইনের মাধ্যমেই মোকাবেলা করবো।’

বুধবার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পাওয়ার জেল গেটে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার পর খন্দকার মোশারফ হোসেনকে ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সবশেষ ১০ জানুয়ারি উচ্চ আদালতে থেকে মানিলন্ডারিং মামলায় জামিন পান তিনি। মঙ্গলবার রাতে তা কারাগারে পৌঁছে। জামিনের কাগজ-পত্র যাচাই-বাছাই করে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

এ সময় জেল গেটে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশারফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন, ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন প্রমুখ।