কালীগঞ্জ মাতালেন আখি আলমগীর ও কোনাল

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া গ্রামে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেচে গেয়ে কালীগঞ্জবাসীকে মাতিয়ে তোলেন জনপ্রিয় কন্ঠশিল্পী আখি আলমগীর ও গায়িকা কোনাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

 

ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় দর্শকদের মাতিয়ে তোলেন কোনাল। তিনি একে একে  গেয়ে শোনান- ভাল আছি ভালো থেকো, বাংলাদেশের ঢোল, একদিন বাঙালী ছিলামরে, বসন্ত বাতাশেসহ বেশ কিছু জনপ্রিয় গান।

 

নামাজের বিরতি শেষে আলো ঝলমলে মঞ্চে আসেন আখি। আখি মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের সাথে অলিখিত একটি চুক্তি সম্পাদন করেন। তিনি গাইতে পারেন যদি উপস্থিত দর্শকরা নাচেন। এ যেন মেঘ না চাইতেন তুফান। আখি আলমগীর শুরু করেন দোলনা ছবির একটি কালজয়ী ‘তুমি আমার কত চেনা’ গান দিয়ে। এরপর একে একে গেয়ে শোনান বন্ধু আমার রশিয়া, শ্যাম পিরিতি আমার অন্তরে, জল পড়ে পাতা নড়ে, ঝড়কা ঝাটকা, পিরিতি বিষম কাটাসহ অসংখ্য জনপ্রিয় গান।