প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে: বাংলাদেশ ব্যাংক

 
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে চলতি বছরের শেষ প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আতিউর রহমান।
 
মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে ১৪.৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।