স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশ সফররত সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান বৃহস্পতিবার তার সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন সফল করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন। তারা সিপিএ সম্মেলনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার সিপিএ’র চলমান কর্মকাণ্ডের খোঁজ-খবর নেন। পরে সিপিএ সেক্রেটারি জেনারেল সংসদ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।