পিএসসির সকল পরীক্ষায় ৭ জনকে অযোগ্য ঘোষণা

 
৩৫তম বিসিএস লিখিত পরীক্ষায় অসদুপায়ের দায়ে বহিষ্কৃত ১০ প্রার্থীকে শাস্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে সাতজনকে আগামী এক বছরের জন্য পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। 'পরীক্ষায় অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা, ২০০০' অনুযায়ী এদের শাস্তি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।
 
রেজিস্ট্রেশন নম্বরধারী ০৩১৩২১, ০৩৮৫২২, ০৩৯৩৮৮, ০৫৮৬২৬, ০৫৮৮৩০, ০৭৩১৫৭ ও ০৯৫০৬৭ পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে।
 
পরীক্ষার হলে মোবাইল/নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করায় ৩০৭০৪৩ রেজিস্ট্রেশন নম্বরধারীর প্রার্থিতা বাতিল হয়েছে। বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ১৩৭৭২১ ও ৩০১০৫৬ রেজিস্ট্রেশন নম্বরধারীর প্রার্থিতা বাতিল করেছে পিএসসি।
 
এ ছাড়া ২০৮৬৭৯ ও ৩০৬৯৬২ রেজিস্ট্রেশন নম্বরধারীর লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডি নিউজ।