মাদাম তুসো জাদুঘরে এবার স্থান পাচ্ছে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সনু নিগমের মোমের মূর্তি। এর আগে বলিউডের অনেকের মূর্তিই স্থান পেয়েছে এই জাদুঘরে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান, মাধুরী, হূত্বিক রোশন ও কারিনার মূর্তি রয়েছে সেখানে। তবে তারা সবাই ছিলেন অভিনেতা।
এবার সেই তালিকায় যুক্ত হলেন সনু নিগম। গায়ক হিসেবে এবারই প্রথম মাদাম তুসোতে ঢুকতে যাচ্ছেন এই সঙ্গীতশিল্পী। গত বছরের ডিসেম্বরে জাদুঘর কর্তৃপক্ষ সনুকে এই প্রস্তাব দেয়। আগামী এক মাসের মধ্যেই সনুর চেহারা ও শরীরের মাপ নিতে আসতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।