ন্যাড়া বেলতলায় যায় একবার। কিন্তু হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের মাথা ভর্তি চুল। তিনি বার বার প্রেম নামের বেলতলায় যেতে ভালোবাসেন। এবার এই তারকা তার সবচেয়ে প্রিয় বান্ধবীর নতুন প্রেমিকের প্রেমে পড়েছেন! সূত্র- হ্যালো ম্যাগাজিন।
পুরনো প্রেমিক রবার্ট প্যাটিনসনের পর কোল্ড প্লে সিঙ্গার ক্রিস মার্টিনের প্রেমে মজেন লরেন্স। এরপর চলচ্চিত্রনির্মাতা গ্যাবে পলস্কির প্রেমে পড়েন তিনি। এবার শোনা যাচ্ছে, হলিউডের স্ট্যান্ড-আপ কমেডিয়ান এমি শুমারের প্রেমিক বেন হ্যানিশ্যাকে মজেছেন ‘হাঙ্গার গেমস’ খ্যাত এই নায়িকা।
বেন হ্যানিশ্যাক সম্পর্কে লরেন্সের অভিব্যক্তি, এক কথায় সে অসাধারণ! ওর উষ্ণতা মন ছুঁয়ে যায়।
প্রিয় বান্ধবীর কাছ থেকে নিজের প্রেমিকের এহেন প্রশংসা পেয়ে এমি এখনো কিছু বলেননি। সেটা শোনার জন্য অপেক্ষা ছাড়া উপায়ই নেই।