ওয়্যার হাউসে মজুদ করা কন্টেইনারে রাসায়নিক বিস্ফোরণের কারণে ব্রাজিলের সবচেয়ে বড় বন্দরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে। কন্টেইনারের মালিকরা জানিয়েছেন, এগুলো এসিড ও ব্যাকটেরিয়া ধ্বংসকারী রাসায়নিকে পরিপূর্ণ ছিল।
বৃষ্টির পানির সংস্পর্শে আসায় কন্টেইনারে থাকা রাসায়নিক পদার্থগুলোর মধ্যে বিক্রিয়া করে। কার্গো টার্মিনাল এবং আশেপাশের বাড়িঘর থেকে লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে। এলাকার মেয়র জানিয়েছেন, শ্বাসকষ্টের জন্য ৬৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
IMG0
সাওপাওলো রাজ্যের লোকালফ্রিও কোম্পানি কন্টেইনার টার্মিনালটির মালিক। কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন, কন্টেইনারগুলোতে ক্লোরিক এসিড এবং ডাইক্লোরো আইসো সাইয়ানুরেট ছিল। দমকল বাহিনী জানিয়েছে, বৃষ্টির পানি কন্টেইনারে ঢুকে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়েছে।
স্থানীয় মেয়র মারিও অ্যান্টানিয়েটা এলাকাবাসীকে বৃষ্টির পানি শরীরে না লাগানোর পরামর্শ দিয়েছেন। সূত্র: বিবিসি