স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ দল ভাঙাগড়ার রাজনীতি করে না। জনগণের ক্ষমতায় বিশ্বাস করে।’
শুক্রবার বিকেল সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের কো-চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জমান, রিপাবলিকান পার্টির সভাপতি বজলুর রহমান আমিনী, বাংলাদেশ আওয়ামী পার্টির সভাপতি আমানউল্লাহ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রতিহিংসার রাজনীতি আমরা করি না। আমরা দেশের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, তাই আমরা চাই জনগণের ইচ্ছায় দেশ চলবে। আমরা কোন দল বা জোটকে ভাঙ্গতে চাই না।
খবর বাসসের।