ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল শাবাব সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে হামলা চলিয়েছে। সোমালিয়ার সেনা সূত্রে এপি জানিয়েছে, ভারি অস্ত্র নিয়ে জঙ্গিরা শুক্রবার ঘাঁটিটিতে হামলা চালায়। এসময় শান্তিরক্ষিদের সঙ্গে ব্যপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
ঘাঁটিটিতে কেনিয়ার সেনারা দায়িত্বরত ছিলো। কয়েক ডজন আল শাবাব জঙ্গি কেনিয়া সীমান্তবর্তী আফ্রিকান ইউনিয়ন পরিচালিত ঘাঁটিটিতে হামলা চালায়। এপি জানিয়েছে, আত্মঘাতী গাড়ি বোমা দিয়ে হামলা শুরু হয়। এর পরই ব্যপক গোলাগুলির আওয়াজ পওয়া যায়। তবে হতাহতদের ব্যপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।
আল শাবাব তাদের অনলাইন রেডিওতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শান্তিরক্ষীদের ঘাঁটিটিতে প্রবেশ করতে সমর্থ হয়েছে ও আফ্রিকান ইউনিয়ন সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। সোমালিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে আল শাবাব বিতাড়িত হলেও হর্ন অব আফ্রিকার দেশগুলতে গেরিলা হামলা চালাচ্ছে আল কায়েদার সঙ্গে যুক্ত এই জঙ্গি সংগঠনটি।