আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় এক মন মুগ্ধকর রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানটিতে গান পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকেয়া হোসেন নিলি। ইন্ডিয়ান হাই কমিশনের সার্বিক সহযোগিতায় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটি শুরু হয়।
উল্লেখ্য, রোকেয়া হোসেন নিলি এর আগে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অতিথি শিল্পী হিসেবে গান করছেন। এছাড়া তিনি ৭৫তম নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান পরিবেশন করেন।