মৃত্যুর গুজব নিয়ে বিভ্রান্তিতে শাবানা

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই গুজব ছড়ায় মারা গেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা শাবানা। তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় খবরটি শুধু ছিল একটি গুজব। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন এবং ভাল আছেন। কিন্তু ফেসবুকে তার মৃত্যুর খবর ছরিয়ে পড়ার পর দেশের চলচ্চিত্র অঙ্গনে সৃষ্টি হয় চরম বিভ্রান্তি।
 
এ বিষয়ে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী ও শাবানার কাছের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তারা ইত্তেফাককে জানান, শাবানা মারা যাননি। মৃত্যুর খবরটি ছিল একটি গুজব।
 
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের একসময়ের প্রতাপশালী এই চিত্র নায়িকা ২০০০ সালে সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে শাবানা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। যদিও মাঝে-মধ্যে দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান।