শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের সফল অভিনেত্রী শাবনুরের একমাত্র পুত্র নিহান। সে গত বৃহস্পতিবার ফুড পয়জনে আক্রান্ত হয়। ফুড পয়জন থেকে নিহানের শরীরের তাপমাত্রা বেরে যায় এবং এক পর্যায়ে তার বমি হতে থাকে। ছেলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ডাক্তারের শরানপন্ন হতে হয় শাবনুরকে।
এ বিষয়ে শাবনুর ইত্তেফাককে বলেন, নিহানকে আমি কখনই বাইরের খাবার খাওয়াই না। কিন্তু হঠাৎ করেই আমার এক সহকারী আমার অনুপস্থিতিতে গত বৃহস্পতিবার নিহানকে বাইরের খাবার খওয়ায়। তার পর থেকেই ওর জ্বর ও বমি শুরু হয়। আস্তে আস্তে অবস্থা খারাপের দিকে গেলে ডাক্তারের পরামর্শ নেই। প্রথমদিকে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তবে আল্লাহর রহমতে এখন অবস্থা কিছুটা ভাল।