রাজধানীর জুরাইনের বিক্রমপুর প্লাজায় নতুন ব্র্যান্ড শপের উদ্বোধন করেছে ওকাপিয়া মোবাইল। শপটিতে ওকাপিয়ার নতুন ও অত্যাধুনিক সব মডেলের হ্যান্ডসেট পাওয়া যাবে।
ব্র্যান্ড শপটির উদ্বোধন করেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন ও বিক্রমপুর প্লাজা মার্কেট সোসাইটির চেয়ারম্যান আলহাজ এমএ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্র্যান্ড কমিউনিকেশনের ডেপুটি ম্যানেজার এম আওলাদ হোসেন, ট্রেড মার্কেটিংয়ের ডেপুটি ম্যানেজার তারিক জুলফিকার এবং আউটডোর অ্যান্ড প্রোপার্টি ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. শফিকুল ইসলাম।