‘বিএনপির ভুল সিদ্ধান্তেই ২০ দল ভাঙ্গতে শুরু করেছে’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘আওয়ামী লীগ কোনো দল বা জোট ভাঙ্গতে চায়না, বিএনপির ভুল সিদ্ধান্তের কারণেই আজ ২০ দল ভাঙ্গতে শুরু করেছে।’
 
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন ও আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
জামাত নিষিদ্ধ করা প্রসঙ্গে ১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘এ বিষয়ে আইনগত কিছু সমস্যা আছে, সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়া চলছে।’
 
এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাছির উদ্দীন আহমদ, বিএমএ সেক্রেটারি ডা. মতিউর রহমান ভুঁইয়াসহ চিকিৎসক ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।