তিন বছর পর আবার ত্রিপুরায় বার্ড ফ্লু

ত্রিপুরা, বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলটিতে তিন বছর পর আবার বার্ড ফ্লু দেখা দিয়েছে। ভারতের আইন অনুযায়ী বার্ড ফ্লুতে আক্রান্ত হাস-মুরগিনিধন শুরু করেছে সরকার।

ত্রিপুরার পশু সম্পদ উন্নয়ন বিভাগের (এআরডিডি) পরিচালক মনোরঞ্জন সরকারের তথ্য অনুযায়ী, “মুরগির অস্বাভাবিক মৃত্যু হচ্ছে এমন খবর পাওয়ার পর আমরা ১৩ জানুয়ারি আগরতলা থেকে মরা মুরগি নিয়ে ভুপাল হাই সিকিউরিটি ল্যাবরেটরিতে পরীক্ষা করি। সেখানে ওইসব মুরগিতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়ে।তাই ভারত সরকারের আইন অনুসারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ফার্মের সব মুরগি নিধন করা হচ্ছে।”