সিরিয়ায় আইএসের হামলায় ‘নিহত ২৫০’

 
সিরিয়ার দেইর আল-জোর শহরে হামলা চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করেছে আইএস। স্থানীয় সময় শনিবার এই হামলা চালানো হয় বলে একটি সূত্র ও পর্যবেক্ষণ সংস্থা।
 
সিরিয়ার সরকারপক্ষীয় একটি কাছের সূত্র বলেছে, আইএস যোদ্ধা অন্তত ২৫০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে সরকারপন্থী যোদ্ধা ও তাদের পরিবার রয়েছে। নিহতের মধ্যে কয়েকজনের শিরোশ্ছেদ করা হয়েছে।
 
মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান ওভজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, জঙ্গিরা অসংখ্য ব্যক্তি হত্যা করেছে।
 
সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, আমরা ৬০ জন নিহতেদর খবর নিশ্চিত হতে পেরেছি। কিন্তু নিহতের সংখ্যা আরো অনেক বেশি। এই সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে না।
 
এর আগে আইএসের হামলায় ৩৫ জন সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
 
সিরিয়ার একটি সূত্র বলেছে, আইএস বেসামরিকদের উপর গণহত্যা চালিয়েছে।
 
তিনি বলেন, সেনাবাহিনী জঙ্গিদের হামলা জবাব দিয়েছে। এতে অনেক হামলাকারী নিহত হয়েছে। সেনাবাহিনীর অবস্থান ভঙ্গ করতে জঙ্গিরা প্রথমে ছয়জন আত্মঘাতী বোমা হামলাকারী পাঠায়। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়।
 
সিরিয়ার সূত্র বলেছে, আইএস প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছিল। কিন্তু শনিবার বড় ধরনের হামলা চালায় তারা।
 
সিরিয়ার পর্যবেক্ষণ সংস্থাটি আরো বলেছে, অজ্ঞাত যুদ্ধবিমান রাক্কা শহরে আটটি বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খবর: রয়টার্স।