সাধারণ ব্যবহারকারীদের জন্য স্কাইপেতে রিয়াল টাইম ট্রান্সলেশন ফিচার যোগ করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০১৪ সালে প্রথম ফিচারটির পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করে মার্কিন প্রতিষ্ঠানটি।
এই সুবিধা যোগ করার ফলে এক দেশের বন্ধু তার নিজ ভাষায় যা বলবে তা অপর দেশের বন্ধুর ভাষায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত হয়ে যাবে।
তবে সবাই এই সুবিধা পাবেন না। কেবল উইন্ডোজে স্কাইপে ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা। সূত্র- টেক টাইমস ও টাইম ডটকম।
এ ব্যাপারে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জানান, ভাষার ভিন্নতা ভিন্ন ভিন্ন দেশের বন্ধুদের কাছে অনেক বড় এক সমস্যা। এই সমস্যা দূর করতেই নতুন এই সেবা। আশা করি, সেবাটি জনপ্রিয়তা পাবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই ফিচার যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। এর ফলে যোগাযোগ করতে গিয়ে যে ভাষাগত সমস্যার মুখোমুখি হন গ্রাহকরা তা কেটে যাবে।
২০০৩ সালে যাত্রা শুরু করে স্কাইপে। বর্তমানে এর ব্যবহারকারী ৩০ কোটি ছাড়িয়ে গেছে।