ফের বিয়ে করলেন কবির বেদি

 
বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা কবির বেদি আবারো বিয়ে করেছেন। শুক্রবার নিজের ৭০তম জন্মদিনে তার দীর্ঘদিনের সঙ্গী পারভীন দুশানজেকে (৪২) বিয়ে করেন।
 
রবিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বেদির জন্মদিনের পার্টিতে বিয়ের খবরটি প্রকাশ করা হয়। পারভীন ও কবির ১০ বছর ধরে এক সঙ্গে বাস করছিলেন।
 
ভেতরকার খবর, মুম্বাইয়ে কবিরের জন্মদিনের পার্টির জন্য দাওয়াত দেয়া হয়েছিল। বেঙ্গালুর, যুক্তরাষ্ট্রের বোস্টন, লন্ডন, দুবাই, কুয়ালালাসপুর ও ইউরোপে থাকা পরিবারের সদস্য ও বন্ধুদের দাওয়াত দেয়া হয়।
 
IMG0
 
কার্ডে লেখা ছিল, কবির বেদি ও পারভীন দুশানজে কবিরের জন্মদিনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে। সুফি পরিবেশনার জন্য আগে চলে আসবেন।
 
পরিকল্পনা ছিল, সুফি পরিবেশনার পরই কবির ও পারভীন সবাইকে চমকে দেবেন।
 
কবিরের মেয়ে পূজা বেদি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে পূজার ভাই অ্যাডাম ও ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন।
 
এর আগে কবির তিনবার বিয়ে করেছেন। তার আগের স্ত্রীরা হলেন-প্রতিমা বেদি, সুসান হামপ্রে ও নিকি বেদি।