১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার দাবি

পাকিস্তানি সেনাদের সংঘটিত গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্ষণসহ নৃশংস যুদ্ধাপরাধের দায়ে চিহ্নিত ১৯৫ সেনা কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ গণবিচার আন্দোলন’।
 
রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
 
সংগঠনের আহ্বায়ক ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তার বিচারের জন্য পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি, জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নানা দাবি নিয়ে কাজ করবে। দেশকে আরও সমৃদ্ধশালী করে স্থায়ী শান্তি ও সুশাসনের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে।