প্লুটোতে বরফের আগ্নেয়গিরি!

 
আগ্নেয়গিরি মানেই কল্পনাতে লাভ আর ছাইয়ের দৃশ্য চোখে ভেসে আসে। কিন্তু কখনো বরফের আগ্নেয়গিরি কথা শুনেছেন?  মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি বামন গ্রহ প্লুটোর কিছু ছবি প্রকাশ করেছে।
 
আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ কিলোমিটার আয়তনের ও ৪ কিলোমিটার উচ্চতার একটি বড় পর্বতের ছবি প্রকাশ করেছে সংস্থাটি। এটি প্লুটো থেকে তোলা হয়েছিল।
 
IMG0
 
বিজ্ঞানীরা ধারণা করছেন, পর্বতটিতে দুইটি বরফের আগ্নেয়গিরি থাকতে পারে। এর মধ্যে একটির ভেতরে গলা বরফ উদগিরিত হতে পারে।
 
হাই রেজুলেশনের বড় আকৃতির পর্বতের ছবিটি গত বছরের জুলাইয়ে তোলা হয়েছিল। পর্বতটির নাম রাখা হয়েছে রাইট মোনস।
 
গবেষকরা বলেছেন, ঐ পর্বতটিতে যদি সত্যিই আগ্নেয়গিরির অবস্থান নিশ্চিত হওয়া যায় তবে আমাদের সৌরজগতের বাইরে এটি বড় একটি আবিষ্কার হবে।