চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে এশিয়ান টিভি ও রেডিও। ১৮ জানুয়ারি ২০১৬ রোজ সোমবার এশিয়ান টিভি এবং এশিয়ান রেডিও-৯০.৮ এফ এম এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে জাতীয় সংসদের এল.ডি হল সংলগ্ন মাঠে সকাল ১০.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত দিবারাত্রি এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আলহাজ মোঃ হারুন-উর-রশিদ, সিআইপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এশিয়ান টেলিভিশনের এডিশনাল হেড অব প্রোগ্রাম সৈকত সালাহউদ্দিন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির হেড অব প্রোগ্রাম জনাব আমিনুল ইসলাম, হেড অব নিউজ আনিস আলমগীর এবং হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির।
IMG0
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি মাননীয় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, মাননীয় তথ্য মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি, জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ জনাব আ স ম ফিরোজ এমপি এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ। এছাড়াও উপস্থিত থাকবেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও এর চেয়ারম্যান আলহাজ মোঃ হারুন-উর-রশীদ, সিআইপি, এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ. মিজানুর রহমান, এশিয়ান রেডিও’র ব্যবস্থাপনা পরিচালক ও এশিয়ান টিভির বিক্রয় ও বিপণন পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন রশীদ, পরিচালক অনুষ্ঠান মোঃ. মিনার রশীদ, এশিয়ান টিভির পরিচালক মোঃ. জামিউল হোসেন জামির, মিসেস গুলশান আরা মিয়া, মিসেস রোকেয়া বেগম নাসিমা, মাহির আলী খান রাতুল, তাওফিক হোসেন খিজির, প্রধান উপদেষ্টা বার্তা মঞ্জুরুল ইসলাম ও এশিয়ান টিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
IMG1
আরও উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের তারকা, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান, নাচ, ফ্যাশন শো, কৌতুক, যাদু পরিবেশনা, ফায়ার স্পিনিংসহ আরও আয়োজন। অনুষ্ঠানের আকর্ষণীয় অংশে থাকছে র্যাফেল ড্র, পুরষ্কার হিসেবে থাকছে গাড়ি, ফ্রিজ, টেলিভিশনসহ ৫০টি পুরষ্কার। এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিও এর ৩য় বর্ষপূর্তি আয়োজনের স্পন্সর ওয়াশ আউট, পাওয়ার্ড বাই নিটল টাটা, কো-স্পন্সর রূপায়ন গ্রুপ, ড্রিম হলিডে পার্ক, আনোয়ারা সিল্ক ইন্ড্রাস্ট্রিজ, মমতাজ হারবাল। গিফট পার্টনার এশিয়ান টেক্সটাইল ও সোহানা ইলেকট্রনিক্স। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও ৯০.৮ এফ এম-এ।
IMG2
এশিয়ান টিভি পথ চলার ৩ বছরে নাটক, অনুষ্ঠান, কার্টুন, ইভেন্ট, সংবাদ প্রচার করে আলোচিত হয়েছে। উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে আছে প্রতিদিন বাংলায় ছোটদের প্রিয় কার্টুন ডোরেমন, প্রতিরাতের গানের অনুষ্ঠান এশিয়ান মিউজিক, প্রতিদিন টক শো- টি টাইম টি ব্রেক, প্রতিদিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান সিলভার স্ক্রিন, প্রতিদিন বাংলা জনপ্রিয় সিনেমা, সাপ্তাহিক আয়োজন আনন্দবার্তা, মুভিবাজার, ইয়াং স্টার, শুধু ভালোবাসা, সেদিন দুজনে, মিডিয়া ডায়ালগ, আদার ব্যাপারী, মিউজিক ওয়ার্ল্ড, স্টার অব দ্যা ওয়ার্ল্ড, ই ক্যাফে, মিউজিক্যাল মুভি, ক্লাব জংশন ইত্যাদি। রিয়েলিটি শো স্টার ড্যান্স, স্টার কমেডি, বিজয় দিবসের ইভেন্ট বিজয় সন্ধ্যা ২০১৪, বিজিবি ইভেন্ট সীমান্ত সন্ধ্যা ২০১৫ সহ আলোচিত নানা ইভেন্ট ও রিয়েলিটি শো আয়োজন করে এশিয়ান টিভি। এশিয়ান টিভিতে প্রচারিত আলোচিত ধারাবাহিক এর মাঝে রয়েছে ভালোবাসার কাহিনী, সেকেন্ড ইনিংস, কাঁচের ক্যানভাস, জীবন সংসার, নাটাই পাড়া বনাম ঘুড্ডি পাড়া, ময়না টিয়া, তুই কে আমার, ইয়েস ম্যাডাম নো স্যার প্রভৃতি। ২ পর্বের উল্লেখযোগ্য নাটক বর্ণমালা যোদ্ধা, তবুও রাত কেটে যায়, কে তুমি প্রভৃতি। এছাড়া বিশেষ দিনে একক নাটক প্রচার করে এশিয়ান টিভি। জনপ্রিয় টক শো এর মধ্যে রয়েছে সমসাময়িক বিষয় নিয়ে নিউজ শো আনিস আলমগীর এর উপস্থাপনায় টেবিল টক, এশিয়ান স্পোর্টস থার্টি, এশিয়ান বিজনেস থার্টি ইত্যাদি।
IMG3
এশিয়ান রেডিও ৯০.৮ এফ এম ৩ বছরের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো মধ্যে রয়েছে সাপ্তাহিক নাটক বিদ্যা সাগর ছাত্রাবাস, লুকিং ফর বউ, সখা তুমি কার। রম্য অনুষ্ঠান তেলেসমাতি, ভৌতিক গল্প আর অভিজ্ঞতার অনুষ্ঠান ভৌতিক ৯০.৮, সংগীত শিল্পীদের নিয়ে সরাসরি অনুষ্ঠান লেট নাইট ক্যাফে, প্রেম, ভালোবাসা ও শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান দি মামা শো। এছাড়াও প্রতিদিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে এশিয়ান আড্ডা ও ক্যাম্পাস কম্পাস।