ফেসবুকে পোস্ট ট্যাগ করায় জেল!

মারিয়া গঞ্জালেজকে তার ননদ ম্যারিবেল ক্যালডেরনের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছিল নিউইয়র্কের একটি আদালত।
 
কিন্তু গঞ্জালেজ আদালতের আদেশ অমান্য করে তার ফেসবুকে একটি পোস্ট দেন । সেই পোস্টটি তিনি ননদের ফেসবুকে ট্যাগ করেন। এই ট্যাগের কারণে গঞ্জালেজের জেল হওয়ার সম্ভাবনা আছে। নিউইয়র্ক ল জার্নাল সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
 
গঞ্জালেজ তার এই পোস্টে ননদকে 'স্টুপিড' সম্বোধন করেন বলে অভিযোগ ওঠে। ফেসবুকে কাউকে যখন ট্যাগ করা হয়, তখন তিনি একটি নোটিফিকেশন পান।  ম্যারিবেল পোস্টটি পেয়ে গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ করেন। আর এই অভিযোগ প্রমাণ হলে গঞ্জালেজের এক বছরের জেল হতে পারে।