ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই অবরোধকে 'আইনগত ও নৈতিক' উভয় দিক থেকেই অবৈধ বলে উল্লেখ করেছে।
বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে তেহরানের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরদিনই ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা জারি করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারির বরাত দিয়ে বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, ‘পারমানবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা নেই ইরানের।’
উল্লেখ্য, বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে ভিয়েনায় চুক্তি অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর পরদিনই যুক্তরাষ্ট্র তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।