রিজভীর কাছে ক্ষতিপূরণ চেয়ে ‘আসল বিএনপি’র আল্টিমেটাম

 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ক্ষতিপূরণ হিসেবে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর কাছে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছেন আসল বিএনপির নেতা কামরুল হাসান নাসিম। তিনি বলেছেন, ‘অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ না পেলে আইনের আশ্রয় নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
 
নাসিম বলেন, কিছুদিনের মধ্যে বিএনপির মধ্যে বিপ্লব ঘটবে। এরপর থেকে নেতাকর্মীরা সবাই চাঙ্গা হবে।
 

এর আগে গত রবিবার বিকেলে দলের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখলে নেয়ার চেষ্টা করে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় আসল বিএনপির নিয়ে আসা একটি পিকআপ আগুনে পুড়িয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।