মিঠাপুকুরে নৌকার নির্বাচনী কার্যালয় থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার নির্বাচনী অফিস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মামুন-অর রশীদ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী অফিসার মামুন অর-রশীদ বলেন, ‘নির্বাচন ঘিরে নির্বাচনী কার্যালয়ে অস্ত্র-শস্ত্র মজুদ রয়েছে বলে গোপন সংবাদ পাই। এর ভিত্তিতে উপজেলা সদরে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধানের নির্বাচনী কার্যালয় (আওয়ামী লীগ কার্যালয়ে) এবং নৌকার প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনী কার্যালয়ে তল্লাশী চালানো হয়। এ সময় নৌকার প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে দেশীয় অস্ত্র (লাঠি-সোটা) উদ্ধার করা হয়।’

আরও পড়ুনঃ পুনরায় ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে: জবি ছাত্রজোট

মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার জানান, উদ্ধার করা ৮৬ টি বাঁশের লাঠি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় মামলা হবে কি না, তা তিনি জানাতে পারেননি।

ইত্তেফাক/নূহু