জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

 
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে তিনি শ্রদ্ধা জানান।
 
শ্রদ্ধা নিবেদনে সময় দলীয় নেতাকর্মীদের বিএনপি চেয়ারপারসনের সঙ্গে উপস্থিত ছিলেন।
 
জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দলটির পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে।