পাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণ, নিহত ১০

পাকিস্তানের খাইবারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার কারখানো মার্কেটের কাছে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরো ২০ জন।
 
প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরণ সম্পর্কে জানা যায়নি। টিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের পরে আশে পাশে থাকা যানবাহনে আগুন লেগে যায়। স্থানীয় হায়াতাবাদ হাসপাতালে জরুরি ভাবে আহতদের সেবা প্রদান করা হচ্ছে। বিস্ফোরণের অকুস্থল পুলিশ ঘিরে রেখেছে। জানা গেছে খাইবারের খাসাদার বাহিনীর লাইন অফিসার নওয়াব শাহ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা একজন টিভি সাংবাদিকও নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই খাসাদার বাহিনীর সদস্য।
 
IMG0
 
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে চারজন খাসাদার বাহিনীর সদস্য, এছাড়া একটি শিশুও মারা গেছে বিস্ফোরণে খাইবার আফগান সীমান্তে অবস্থিত অঞ্চল, এখানে দেশটির সরকারের কর্তৃত্ব কম। এই এলাকা অতীতে আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আস্তানা হিসেবে ব্যবহৃত হয়েছে। ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।