চট্টগ্রামের চন্দনাইশে এক ব্যক্তিকে খুনের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন।
আসামিরা হলেন- মো. শহীদ ও হেশামউদ্দিন। রায় ঘোষণার সময় দুইজনই পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মধ্যমবাইনজুড়ি এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মনসুর আহমেদ খান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই হারেছ খান বাদী হয়ে মামলা করেন।
ট্রাইবব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, রায়ে দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস দেয়া হয়েছে।